সালাহউদ্দিন জানান, ‘আমাদের পক্ষ থেকেই প্রস্তাব ছিল, কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন সেটি গৃহীত হয়েছে। আমরা আরও প্রস্তাব দিয়েছি, একটি স্বাধীন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হোক, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন এটিও ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।’
চাঁদাবাজি করতে গিয়ে ৫ সমন্বয়ক গ্রেফতার হয়েছেন এমন খবর শুনে বেদনায় নীল হয়ে গেছি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচিতে জাতীয়তাবদী যুবদলের গ্র্যাফিতি অংকন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
চিকিৎসকরা খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা ফলোআপকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করছেন। ইতোমধ্যেই এই সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করেছে বিএনপি।
শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনে কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, বরং গোটা বাংলাদেশ নেমে এসেছিল। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোক
জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর ফের যোগ দিয়েছে বিএনপি।
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র।
রোববার সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত এলাকায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে বিক্ষোভ করেছেন একদল মানুষ। ‘সর্বস্তরের জনগণে’র ব্যানারে তারা স্লোগান দেন— ‘বাবর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’
তিনি বলেন, আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি- লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন-তারিখ-মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত অথবা তার অফিস থেকে।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, ‘বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে অন্যতম অগ্রাধিকার।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে । ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলটির ফান্ডে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ প্রকট হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে দূরত্ব দেখা দিয়েছে রাজপথে সক্রিয় দলগুলোর মধ্যে। একদিকে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে পিআরের পক্ষে থাকা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর জনগণের মনে ব্যাপক পরিবর্তন এসেছে। রাজনীতিবিদদের সেই মনোভাব ধারণ করতে না পারলে, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই।
রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার সিরডাপ মিলনায়তনে আয়োজিত গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড
আফরোজা আব্বাস বলেন, মাহেরিন চৌধুরীকে মালয়েশিয়া থেকে সম্মান জানানো হলেও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে তার যথাযথ সম্মান দিতে দেরি হয়েছে। তার আগে অন্যদের সম্মান জানানো হয়েছে। তার মতো একজন আত্মোৎসর্গকারী শিক্ষকের মর্যাদা সর্বাগ্রে পাওয়া উচিত ছিল। তিনি জাতীয় বীরের সম্মান পাওয়ার দাবিদার ছিলেন। তবে সরকার কী দি
প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।