সরকার যদি শপথ না পড়ায়, তাহলে নিজেই নেতাকর্মীদের নিয়ে শপথ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের চেয়াবে বসে পড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনে ‘বহিরাগত’ কোনো প্রশাসক ও সরকারের উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিন আহমদ এ অভিযোগ দেন।
তিনি বলেন, আমরা মনে করি, ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে
আমির খসরু বলেন, বিগত সরকারের ধারাবাহিকতা থেকে আমরা ‘অন্তর্বর্তী সরকার’ বের হতে পারি নাই। রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরে টাকার সরবরাহ থাকবে, বিনিয়োগ থাকবে, ইন্টারেস্ট কমে আসতো, বিদেশি ঋণের পরিমাণ কমে আসতো এবং সুদের হারও কম পেমেন্ট করতে হতো। কিন্তু আমরা সেই জায়গা থেক
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিগত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী ৪ জুন সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানানো হবে। আজকের মন্তব্য তার ব্যক্তিগত প্রতিক্রিয়া।
সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা তারা দেখছেই না। আইন-শৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভ টিজিং হচ্ছে। মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় দাবিদাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।’
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন, সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে মন্ত্রিপরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট
নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে বলে আশঙ্কা করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।
অন্তবর্তীকালীন সরকার ‘সংস্কারের কলা দেখাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে কৃষক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 'দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই।'
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক প্রতিচ্ছবি। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিসিয়াল কাউন্সি
মির্জা আব্বাস বলেন, জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন? আপনার লজ্জাও করেনি বিদেশে বসে বিএনপির নামে বদনাম করতে? তিনি বলেছেন, একটি দল নির্বাচন চায় না। আমরা বলতে চাই, আসলে একটি লোক নির্বাচন চান না। তিনি ড. ইউনূস।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। সকাল থেকে বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সেখানে সমবেত হতে থাকেন অসংখ্য নেতাকর্মী। বুকে কালো ব্যাজ পরে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’,
গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার যাত্রায় সুশৃঙ্খলভাবে এগিয়ে চলতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বলেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত দেখতে পাব— এই হোক শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
সার্বিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান সরকারের সঙ্গে মুখোমুখি হলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতিও আহ্বান জানিয়েছে। দলটির নেতারা বলছেন, বাধ্য না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে না। এমনকি সরকার ডিসেম্বরে নির্বাচন
তারেক রহমান বলেন, এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্ভুক্তি সরকারের ভেতরে এবং বাইরে কারো কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কীভাবে আদালতকে অবজ্ঞা করেছে এবং আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পলাতক স্বৈ