জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন। সোমবার সকাল ১০টার পর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।
জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের সাবেক ১০মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এরা
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের-(অ্যাটকো) সাধারণ সম্পাদক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি ও রশিদ এগ্রোফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। একটি প্রতারণার মামলায় আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানার আদেশে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থা
রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনেদুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসার মালামালের সঙ্গে নিয়ে গেছে আট মাসের একটি শিশুকেও। সেই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে শাপলা নামের এক নারীকে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পরের দিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘‘শেখ হাসিনা আবার আসবেন।’’বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তোলা ও নামানোর সময় একই স্লোগান দেন তিনি।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় আসামি সিভিল এভিয়েশন-২ এর প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. ইউনুস ভূঁইয়ার বিরুদ্ধে চার লাখ ৬৭ হাজার ৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা বিবরণী দাখিল এবং ৪৬ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলা বাতিল করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ৬ মামলা বাতিল করেছেন আদালত।
সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে তিনি এই আর্জি জানান।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহ
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাব সদস্যরা লিমনকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েকদিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলার সাক্ষ্য পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যদের খালাস দেন। এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল, আজ প্রমাণিত হয়েছে।