প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সার্জিও গরের, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় জোর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৭: ৫৫
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর। ছবি: সার্জিও গরের এক্স হ্যান্ডেল থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারসহ বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে সাক্ষাতে আলোচনা করেন দুজন। দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানও ছিল আলোচনার অংশ।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান সার্জিও গর।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা সফররত সার্জিও গরের সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সার্জিও গর লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারিত্বকে আরও উন্নত করার বিপুল সুযোগ নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী রাহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অগ্রাধিকার ও একসঙ্গে কাজ করে আমরা বাস্তব ফলাফল অর্জন করতে পারি।

সার্জিও গর এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এর আগে শুক্রবারই ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গেও বৈঠক করেন সার্জিও গর। বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে আলোচ্য বিষয়গুলো কী ছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আগের দিন বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই দেশের মধ্যে যে সাফল্য অর্জিত হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও সামনে এগিয়ে যাবে।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement