লেবার পার্টিকে নিয়ে ১১ দলীয় জোটের পথে জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন চমক নিয়ে আসছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি এখন জামায়াতের জোটে যোগ দিচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলটি যুক্ত হলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটি পুনরায় ১১ দলীয় জোটে রূপ নেবে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই আগাম ঘোষণা দেন। খোদ বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান এমন ইঙ্গিতই দিয়েছেন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা নিয়ে বনিবনা না হওয়ায় জোট থেকে সরে দাঁড়ালে এটি ১০ দলীয় জোটে পরিণত হয়েছিল। তবে বিএনপির সঙ্গে আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট থাকা লেবার পার্টি জামায়াতের হাত ধরায় এই জোটের শক্তি আরও বাড়ল বলে ধারণা করা হচ্ছে। মূলত প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে এসে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করতেই ছোট দলগুলো নতুন করে এই মেরুকরণে সামিল হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১৬ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৭ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৭ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে