কারা অধিদপ্তরে নতুন লোগো, নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন

ডেস্ক, রাজনীতি ডটকম
কারা অধিদপ্তরের নতুন লোগো

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন।

আজ রোববার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।

পুরাতন লোগোতে দেখা যায়, উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।

নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন সেখানে দেওয়া হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

১ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

১ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে