প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ১৫ জন নেতাসহ দেশের বিভিন্ন জেলার মোট ২৬ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে রাজধানীর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী; তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির; তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল ও মো. হুমায়ুন কবির; ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হানিফ; হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম; থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু; ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং; শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ; থানা বিএনপির সদস্য সানাউল হক এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরু রয়েছেন।
এছাড়াও ময়মনসিংহ জেলার দক্ষিণাঞ্চলের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা ও মো. আবুল কালাম সরকার এবং ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকন মণ্ডলকেও বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
১ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
২ দিন আগে
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে