প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কাঠামোর সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার কাঠামোর তেমন কোনো পার্থক্য দেখছেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো সবই এক জায়গায় নিয়েছে। রাষ্ট্র, সরকার ও একটি দল এক হয়ে গেছে। পার্লামেন্ট নেই, তাই জবাবদিহিতাও নেই। বিচার বিভাগও কি দলীয়করণের বাইরে আছে— প্রশ্ন রাখেন জাপা চেয়ারম্যান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বনানী কার্যালয় মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে। আমাদের আবারও বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘বাঙালিরা কখনোই বৈষম্য মেনে নেয় না, বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিদের পরাজয়ের ইতিহাস নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জানে।’
সাংস্কৃতিক পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের সভাপতিত্বে এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৮ ঘণ্টা আগে