প্রতিবেদক, রাজনীতি ডটকম

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
নানক আরো বলেন, আপনারা দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমত রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মী আগে যেমন সাধারণ মানুষের পাশে ছিল, তেমনি এখনও আছে ও ভবিষ্যতেও থাকবে।
জাহাঙ্গীর কবির নানক আজ ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন স্থানে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক প্রথমে মোহাম্মদপুরের শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টারের পিছনে আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
এ ছাড়া ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোহাম্মদপুর টাউন হলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
পরে তিনি আগারগাঁওয়ে ২৮নং ওয়ার্ড এলাকায় এবং ৩২নং ওয়ার্ডেও ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে