বাংলাদেশকে ৭‌টি গাড়ি উপহার দিল দ. কো‌রিয়া

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে বাংলাদেশকে উপহার দেয়া সাতটি গাড়ির চাবি হস্তান্তর করছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সৌজন্যে: কোরিয়া দূতাবাস

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়া।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান নাঈম উদ্দিন আহমেদ, এশিয়া ও প্যাসিফিক উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রটোকল গাড়ি দেওয়ার জন্য কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ গাড়িগুলো বাংলাদেশ সরকারকে আরও সফল প্রোটোকল দায়িত্ব পালনে সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি বিলাসবহুল কোরিয়ান গাড়ি কূটনৈতিক সম্পর্ক আরও ভালো অবদান রাখবে।

এই অত্যাধুনিক গাড়িগুলোর মধ্যে রয়েছে কোরিয়ান অটোমোবাইল কোম্পানি হুন্ডাই দ্বারা নির্মিত পাঁচটি জেনেসিস জি-80 সেডান এবং দুটি হুন্ডাই প্যালিসেড এসইউভি। পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রটোকলের উদ্দেশ্যে গাড়িগুলো ব্যবহার করা হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে