১৬০ টাকা কেজি দরে ১০ হাজার টন চিনি কিনবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় বাজার থেকে ১৬০ টাকা কেজি দরে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অবলম্বন করে এই চিনি কেনা হবে। টিসিবি এসব চিনি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে।

বুধবার (২০ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। ওই সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি ১৬০ কোটি টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি কেজি চিনির ক্রয় মূল্য পড়বে ১৬০ টাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে এ চিনি কেনা হবে।

মাহমুদুল হোসাইন খান বলেন, এটি সরকারি প্রতিষ্ঠান থেকে কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপাতত কেনা হবে। বিদেশ থেকে আমদানি করতে একটু সময় লাগছে। এখন যেহেতু আমাদের এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে, সুতরাং এটি সাময়িকভাবে সরকার টু সরকার ১৬০ টাকা কেজি দরে চিনি কেনা হচ্ছে। এই চিনি সরকারি মিলে উৎপাদিত।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এখন খোলাবাজারে যে চিনি বিক্রি করছে তার কেজি ১৪০ টাকা, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, তারা এটা নেগোসিয়েশন করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নেগোসিয়েশন করে। যেহেতু সরকার টু সরকার পারচেজ (ক্রয়) হচ্ছে, সুতরাং সেভাবে তারা সম্মত হয়েছে এবং কিনছে।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ১০০ টাকা ৮০ পয়সা হিসেবে এ ডাল কিনতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে