নতুন বিধিতে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন: আহসান হাবিব

বরিশাল প্রতিনিধি

নতুন বিধিতে উপজেলা নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হয়ে এমনভাবে সহযোগিতা করছে যে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। তাই নতুন বিধিতে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে- সঙ্গে সঙ্গে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। বিধি ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে, অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না।

‘নির্বাচনে কারও প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আর প্রশাসনকে বলেছি যেন তারা বিনয়ী ব্যবহার এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়েও কোনো ছাড় নয়। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্তও করেছে’ বলেন তিনি।

গণমাধ্যমের মুখ থেকে ভালো শুনলে অনুপ্রাণিত হই জানিয়ে আহসান হাবিব বলেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, তাতে যেই হোক। আমরা মিডিয়ায় দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসারসহ সব প্রশাসন থাকবে।

তিনি আরও বলেন, অতীতের চেয়েও একমাত্রার বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি, সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সবার সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে