জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে : নৌ প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া জাহাজ ও নাবিক উদ্ধারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই ফল আসবে আশা করা যায়।

রোববার (১৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি কার্যালয় ‘বাংলাদেশ মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, জিম্মি জাহাজের নাবিকরা এখনো নিরাপদে আছেন। তাদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটি মাধ্যমেই চেষ্টা করা হচ্ছে। তবে দস্যুদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। যেহেতু জিম্মিকারীদের সঙ্গে ডিল করতে হবে ফলে উদ্ধার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ভারত মহাসাগরে ভারতীয় নাবিকেরা অনেক অভিযান করে। সেখানে নৌ বাহিনীর টহল আছে। তারা বিভিন্ন ধরনের অপারেশন করে। ফলে তাদের সঙ্গেও আলোচনা করা যেতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে