দেশে কূটনৈতিক সমস্যার আশঙ্কা নেই : আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কূটনৈতিক সংকট আমি বলবো না। নির্বাচনের পরে আপনারাও দেখেছেন—সেরকম কোনও কূটনৈতিক সংকট বা সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারিত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণ—এগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভব কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভব আছে কিনা—সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’

আনিসুল হক বলেন, ‘ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে