পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী

বাসস

বস্তিবাসীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি আজ ভাষানটেক বিআরপি প্রকল্প পরিদর্শন শেষে জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন পানির পাম্প উদ্বোধন ও বস্তিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণকালে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আমি ভাষানটেক বিআরপি প্রকল্প নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম সকল বস্তিবাসীকে পুনর্বাসনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনে কথা বলেছি। প্রধানমন্ত্রী দ্রুত বিআরপি প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, পুনর্বাসনের আগে ভাষানটেক বস্তির একটি ঘরও উচ্ছেদ করা হবে না। আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ। আগামী আড়াই বছরের মধ্যে পুরো ঢাকা শহরে পানির সমস্যা সমাধানে মেঘনা নদী থেকে ব্যবহারের উপযোগী করে পানি সরবরাহ করা হবে। ঢাকা শহরের মধ্যে আর কোনো পানির পাম্প বসানো হবে না।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও আধুনিক স্মার্ট দেশ। সেই লক্ষ্যে শেখ হাসিনা'র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আজ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।

এর আগে প্রতিমন্ত্রী ভাষানটেক থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান।

ভাষানটেক মাসজিদুল আমান কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন, ভাষানটেক স্কুল এন্ড কলেজ পরিদর্শন, দেওয়ানপাড়া সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন, ভাষানটেক ইসলামিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন পানির পাম্পের উদ্বোধন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জহির আহমেদ’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে