প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে কারচুপি হলে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
দ্বাদশ নির্বাচন উপলক্ষে বরিশালের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সিইসি এ কথা জানান। শনিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।
আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। অন্যথায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। একটা ভোট যদি কারচুপি হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, যাতে করে ফলাফল প্রভাবিত না হয়।’
সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে- আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি বিদেশিদের।’
প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান এমন কথা বলেন তিনি।
মতবিনিময়সভায় জেলার ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীর অনেকেই অংশগ্রহণ করেছে। যারা উপস্থিত থাকতে পারেননি, তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে