'শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট’ নাম দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রবিবার (১১ আগস্ট) প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আসিফ বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই এখন বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের। সেটা নিয়ে কাজ করতে সব মন্ত্রণালয়ে আলোচনা করছি। আইনশৃঙ্খলার জন্য টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ হুমকির মধ্যে আছে। এখন একটা চ্যালেঞ্জিং সময় পার করছে পুরো দেশ। তাই পুরো দেশের সিস্টেমই ঢেলে সাজাতে চাই।’

অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে দায়িত্ব দিয়েছে। যারা এখানে উপদেষ্টা আছেন, কেউই ক্ষমতালোভী নন। দেশ ঠিক করতে যত দিন সময় লাগবে, তত দিনই থাকবো আমরা।’

এ সময় বিসিবিসহ সব প্রতিষ্ঠানকে আইনের মধ্যে থাকতে হবে বলে জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে