প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলা ও আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
বিটিভি ভবনের ধ্বংসস্তূপ দেখে প্রধানমন্ত্রীকে হতাশ। তাকে ধ্বংসযজ্ঞ দেখানোর সময় কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করেন। তখন সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত হয়ে পড়তে দেখা যায়। বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।
তাণ্ডবলীলায় ১৯৬৪ সাল থেকে সংরক্ষিত অমূল্য প্রাচীন জিনিস দিয়ে সজ্জিত টেলিভিশন জাদুঘর এবং মুজিব কর্নার, মুক্তিযুদ্ধের স্মারক, প্রায় ৪০টি কম্পিউটার, ১০০টি টেলিভিশন সেট এবং কম্পিউটার ল্যাবের আসবাবপত্র, প্রশিক্ষণ কক্ষ ও প্রিভিউ রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি ফ্লোর আগুন দিয়ে পোড়ানো হয়। সেইসঙ্গে যন্ত্রাংশ লুটপাট, একটি সম্প্রচার ওবি ভ্যান, ১৭টি গাড়ি ও ২১টি মোটরসাইকেলে আগুন এবং ৯টি গাড়ি ভাঙচুর করাসহ সম্পূর্ণ স্থাপনাটির ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই সকাল থেকে উত্তপ্ত ছিল রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকা। সেদিন বিটিভিতে প্রথম দফায় হামলা হয় বেলা ১১টার দিকে। এরপর ওইদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দফায় হামলার পর ৭টা ৪ মিনিটে সম্প্রচার বন্ধ এবং বিটিভি শাটডাউন করে স্টেশন ত্যাগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর রাত সাড়ে ৮টার দিকে চতুর্থ দফায় হামলা হয়। হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক লুটপাটও চালানো হয়। এতে ২২ ঘণ্টা সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রীয় এই টিভি স্টেশনের।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
২ দিন আগে
সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
৩ দিন আগে