প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া ছাড়া উপায় নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আদিলুর বলেন, ‘জনগণের এই আন্দোলনের মধ্য দিয়ে এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়ার ছাড়া আমাদের তো উপায় নাই।’
কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে ক্ষুদ্র শিল্পের কিছু পরিকল্পনা আছে। কিছু পরিবেশবান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন পরিকল্পনাটা থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকদিনই বসবো এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। কিছু আন্তঃমন্ত্রণালয়গত কিছু আলোচনা আছে।
‘এই কাজগুলো করার ক্ষেত্রে গ্যাসের চাহিদা আছে। ঘোড়াশালের ক্ষেত্রে কিছুটা আছে। এটা আমরা আরও দেখছি। সার আমদানির ব্যাপারটা আমরা অগ্রাধিকারের মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি,’ যোগ করেন তিনি।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে