প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট হবে কৃষি : পলক

বাসস
জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে স্মার্ট হবে আগামীর কৃষি। কৃষি সমৃদ্ধির মাধ্যমে এর সুফল পাবে দেশ ও দেশের কৃষক।

আজ শনিবার দুপুরে জেলার সিংড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পাট ও আউশ বীজ এবং সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ হাজার ৫০০ কৃষকের মধ্যে পাঁচ কেজি করে আউশ ব্রিধান-৯৮ বীজ এবং দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ এবং এক হাজার ৯০০ কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি।

ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুর দৌহিত্র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পলক বলেন, আমরা যার দিক নির্দেশনা এবং মেধাবী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। সিংড়া উপজেলা কমপ্লেক্সের পঞ্চম তলায় তার নামে ‘জয় সেট সেন্টার’ স্থাপন করছি। এই সেন্টারে আমাদের কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। আমরা ‘স্মার্ট এগ্রিকালচার’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছি, যেটা দশটি উপজেলার দশটি গ্রামে পাইলটিং করা হচ্ছে। ইন্টারনেট অব থিংস, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং যান্ত্রিকীকরণের জন্য সিংড়াকে এই দশটি উপজেলার একটি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখানে কৃষি গবেষণার জন্য একটি ইনস্টিটিউট স্থাপন করা হবে, যার মাধ্যমে চলনবিলের কৃষির উন্নয়ন এবং উৎপাদনকে আমরা এগিয়ে নিতে পারবো। ইতোমধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘চলনবিল উন্নয়ন প্রকল্প’ আমরা হাতে নিয়েছি, যার অধিকাংশ কাজ হবে আমাদের সিংড়া উপজেলায়।

তিনি বলেন, চলনবিলের সিংড়া সারা বাংলাদেশের কাছে শস্যভান্ডার ও মৎস্যভাণ্ডার হিসেবে সুপরিচিত। আমরা এটাকে আরও সমৃদ্ধ করতে চাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১ দিন আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে