কুকি-চিনের সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

কুকিচিনের স্বায়ত্তশাসন দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত মন্তব্য করে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছে বিএনপি।

দলটি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের বক্তব্য প্রমাণ করে যে, এই সশস্ত্র গোষ্ঠীর (কুকি-চিন) সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য বিষয়টিকে আরো রহস্যময় করেছে। এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌত্ব কতটা বিপন্ন হয়ে পড়েছে।

দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির গতকাল সোমবার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে ফখরুল বলেন, বান্দরবানে কেএনএফ (কু-কি-চিন) এর হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পাবর্ত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্বশাসন দাবি নিয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে, এই ধরনের দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এই সংগঠনটির ব্যাংক থেকে অর্থ এবং অস্ত্র লুঠ গভীর উদ্বেগ প্রকাশ করে।

ফখরুল বলেন, সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। যা জনমনে আরো উদ্বেগের সৃষ্টি করেছে। বিডিআর-এর হত্যাকাণ্ড সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা এবং এই ধরনের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবার একটি পরিকল্পিত চক্রান্ত। সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। অবিলম্বে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন।

ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরাইল থেকে দুটি কার্গো বিমানের অবতরন যা সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে: বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় ইসরাইলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরেও বিমানগুলো তেলআবিব থেকে ঢাকা বিমান বন্দরে সরাসরি অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণযোগ্য নয়। উপরন্ত বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে পরিবহনের বিষয়টি বিজেএমই অস্বীকার করায় জনমনে আরো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যখন ইসরাইল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ, প্যালেস্টাইনিদের নির্বিচারে হত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে, সেই সময় ইসরাইল থেকে ঢাকায় বিমান অবতরণ রহস্যময়তার সৃষ্টি করেছে।

সভায় অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়।

সভায় আগামী ১মে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খানকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ জানানো হয়।

সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এই অবৈধ সরকরের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠ ও অবাধ হতে পারে না। সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১ দিন আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে