গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমসমূহকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ সোমবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম যেনো একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়, এই বিষয়ে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পায়, সেটি নিয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, গণমাধ্যম কর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।

গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করে তাদের মতামত নেয়া হচ্ছে। এই আইনে শ্রম আইনের সবধরণের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই আইনের আওতায় গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পায় সেটি বিবেচনা করা হবে।

এ সময় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে