প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সকলের সমন্বয়ে একটা গাইড লাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা সম্ভব। এই শহরে আমরা কেউ মরণফাঁদ দেখতে চাই না।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা: আমাদের সম্প্রদায়কে রক্ষা করা শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভবনের কার পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না। এটি হচ্ছে আরেকটি মরণফাঁদ। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ের নিচে দেখিয়েছে কার পার্কিং। যারা ভবনের নকশায় দেখিয়েছেন আন্ডারগ্রাউন্ডে কার পার্কিং। এ ধরনের আন্ডারগ্রাউন্ড শপিংমলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে কারো দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ধোঁয়ায় বেশিরভাগ মানুষ মারা যাবে। মরণফাঁদ আমরা কেউ দেখতে চাই না।
নগরবাসীকে অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ঈদের ছুটিতে আমরা অনেকেই বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় বা স্কুল, অন্য কোনো প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে যেমন বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে যেতে হবে। এ ছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে এগুলো ঢেকে যেতে হবে। নাহলে এসব স্থানে এডিস মশার প্রজনন হবে। স্বাস্থ্য নিরাপদ , সুস্থ রাখতে প্রত্যেকের বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব স্থানে স্বচ্ছ পানি যেন না জমে সেজন্য সবাইকে বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, শহরকে বাঁচাতে দখল এবং দূষণ রোধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে