বিশ্ব ইজতেমা আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয় : ধর্মমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিশ্ব ইজতেমা আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আল্লাহ পাক বিশ্ব ইজতেমার জন্য বাংলাদেশকে কবুল করেছেন বলেই আমরা এরূপ একটি আয়োজনের সুযোগ পেয়েছি। বিশ্বে অনেক মুসলিম দেশ থাকলেও আল্লাহ পাক এই ইজতেমার জন্য আমাদেরকে কবুল করেছেন। বিশ্ব ইজতেমার কারণে পৃথিবীর নানা প্রান্তের মুসলমান আমাদের দেশে আসছেন এবং আমাদের দেশ সম্পর্কে তারা জানতে পারছেন।

বৃহস্পতিবার গাজীপুরে টঙ্গীতে অলিম্পিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ইজতেমায় যারা আসছেন তারা সকলেই আল্লাহর মেহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে ইজতেমায় আগত মেহমানদের যাতে কোনরূপ অসুবিধা না হয় তার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাবলীগ জামাতের দুটি গ্রুপের সাথে একাধিকবার সভা করা হয়েছে। আশাকরি, এবারের বিশ্ব ইজতেমা অত্যন্ত সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হবে।

 

ধর্মমন্ত্রী হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে ইসলামিক ফাউন্ডেশনের অনুরূপ একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। তিনি বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করায় ইসলামিক ফাউন্ডেশন, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে