৩৩৩ হটলাইনে পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ পরিবেশমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-৪ এ পাওয়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থা সংশ্লিষ্ট অভিযোগগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, এ লক্ষ্যে সিস্টেম উন্নতকরণ, নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিযোগ নিষ্পত্তির পরে অভিযোগকারী সন্তুষ্ট কিনা তা নিয়মিতভাবে মূল্যায়নের সুযোগ রাখতে হবে।

আজ সোমবার (১১ মার্চ) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ দূষণ ও বন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (জিআরএস) সফটওয়্যার এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে কাস্টমাইজ করে ব্যবহার করা হবে। মার্চ মাসের মধ্যেই ৩৩৩-৪ এ পরিবেশ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। জনগণের সহজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নতুন কাঠামোতে তৈরি করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন) লুবনা ইয়াসমিন, যুগ্মসচিব (পরিবেশ) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, যুগ্মসচিব (বন) শাহানারা বেগম, বন অধিদফতরের বন সংরক্ষক (প্রশাসন) আব্দুল আউয়াল সরকার-সহ মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের কর্মকর্তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে