বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে স্টিভেন কোবোস বলেন, এটি বাংলাদেশে তাদের ব্যবসায়িক আস্থা বাড়াবে।

তিনি মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে অনেক আগ্রহ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট বলেন, তার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মসৃণ সরবরাহ বাড়াতে এবং নিশ্চিত করতে চায়।

এক্সেলরেটের বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে। কোম্পানিটি ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে, যা দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সেলরেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং এবং র‌্যামন ওয়াংডি ও কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement