প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য অবশ্য বিগত স্বৈরাচারী ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ (ভাবমূর্তি ক্ষুণ্ন) হয়েছে মুক্তিযুদ্ধের। বিভিন্ন পর্যায় থেকে আমরা বিষয়গুলো দেখব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের তালিকা নিয়েও মন্ত্রণালয়ের সবাই বসে আমরা পরিকল্পনা গ্রহণ করবো। সবাই বসে একটা সিদ্ধান্তে যাব কি কি করতে হবে। আপনারাই সব জানতে পারবেন। সত্যিকার অর্থে অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। সবাই আমরা ভাবি। পরিকল্পনা ও বাস্তবায়নও যা হবে সবার সামনে হবে। তবে সংস্কার হবে এবং ব্লাস্টিক সংস্কার।’

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে