ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গভর্নিং বডি পুনর্গঠিত করা হয়েছে। পুনর্গঠিত গভর্নিং বডির চেয়ারম্যান, দু’জন শিক্ষানুরাগী সদস্য ও দু’জন বিশ্ববিদ্যালয়ের একডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য মনোনয়ন দান করেছেন।

উপচার্য মনোনীত ব্যক্তিদের মধ্যে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী সদস্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মাহফুজুর রহমান রয়েছেন।

এ ছাড়া একাডেমিক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট (২৭-০১-২০১০) কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির নীতিমালা অনুযায়ী অন্যান্য সদস্যসহ পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করে অত্র দপ্তরে এর তালিকা পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কলেজ পরিচালনা করতে হবে। আগামী এক মাসের মধ্যে গভর্নিং বডির প্রথম সভা আহবান করতে হবে। গভর্নিংবডির মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে তিন বছর।

এদিকে আজ সন্ধ্যার পর মোহাম্মদ সাঈদ খোকনের নাজিরা বাজারের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ন্যাশনাল মেডিকেল কলেজ কতৃপক্ষ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে