স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

বাসস
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ  (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজ নিজ নিজ কাজে একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিক যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে রাষ্ট্রের কল্যাণ হবে, দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অন্যায়-অনাচার দূর হবে ও সাম্য প্রতিষ্ঠা হবে।

ডিএমপি কমিশনার আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সৃজনশীল লেখক-সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মিজান মালিক শুধু একজন সাংবাদিকই নন, একজন বহুমাত্রিক ও বহুগুণে গুণান্বিত মানুষ। তিনি সৃজনশীল লেখক, কবি ও গীতিকার। আমি তার নতুন গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।

হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সারা বিশ্ব এক সময় বাংলাদেশকে অনুসরণ করবে।

রমজানে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ভোক্তা অধিকার অধিদপ্তরসহ একাধিক সংস্থা কাজ করছে। ডিএমপির পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। কোন কুচক্রি মহল যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য অন্যান্য সংস্থার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একসাথে কাজ করছে। এছাড়াও রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে রমজান শুরুর আগেই  ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বইটির ২০ কপি সংগ্রহ করেন ডিএমপি কমিশনার। অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর ৪৬৩, ৪৬৪ এবং ৪৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

বইয়ের লেখক মিজান মালিক বলেন, একটি উপন্যাসের ভেতরে যেমন অনেকগুলা চরিত্র থাকে, একজন লেখকের ভেতরে তেমন অনেকগুলো মনন থাকে। আপনি যা লেখেন সেটা কখনো আপোষ করতে পারেন না।  সব সময় নিজের বিশ্বাস থেকে লিখতে হয়।  একজন লেখককে অনেক কষ্ট অনেক শ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন, ক্র্যাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার  (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস’র ডেপুটি চীফ রিপোর্টার সৈয়দ শুক্কুর আলী শুভ, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রাবন প্রকাশনীর মালিক রবিন আহসান।  বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে