দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘হার্ডলাইনে’ যেতে হবে: আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হার্ডলাইনে না গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, আমরা একের পর এক চ্যালেঞ্জ ফেস করছি। দ্রব্যমূল্যের সাথে অনেক কিছুই জড়িত। বন্যার কারণে শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং সেই কারণে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। অন্যান্য পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেটের একটা বড় প্রভাব রয়েছে।

তিনি বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আগে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেল দেওয়ারও ক্ষমতা ছিল আইনে। ওই নিয়মটা এমনভাবে নষ্ট করা হয়েছে। এটা টাইম নেবে একটু, এই আইন সংশোধন ও শক্তিশালী করতে। কিন্তু এর আগে আমরা ভাবছি যে, আমাদের তো হার্ডলাইনে যেতে হবে, না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। সেক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনে যারা একদম কি পারসন আছে বিভিন্ন সিন্ডিকেটের, প্রয়োজনে করপোরেটের যেসব কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এটা করছে, আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, আমরা তাদের বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করব।

শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগী ছাড়া অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য এনে ঢাকায় বা শহরগুলোতে সাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে দাম অনেক কমে যাবে। তাদের আমরা সামনের দিনগুলোতে উৎসাহী করব। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিস্ট্রিবিউটার অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের ছিল। তাদের অধিকাংশ কিন্তু এখন নেই। টিসিবির কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে। টিসিবির কার্যক্রম আমরা আরও শক্তিশালী করার কথা ভাবছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে