বাসস

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন। রোববার রাজধানীর শেরেবাংলানগর এনইসি-২ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন’ প্রকল্প আয়োজিত ‘এলডিসি উত্তোরণের প্রেক্ষিতে এসডিজি অর্জনে অংশীদারিত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বের লক্ষ্য ছিল বৈশ্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা। শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং এসডিজি অর্জনে সরকার সঠিক পথে রয়েছে। এসডিজি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়াতে হবে। কর অব্যহতির হার কমাতে হবে। কর আয় ও কর অব্যহতির পরিমান প্রায় সমান, যা বিশ্বের কোন দেশে নেই। কর আদায়ে অেেটামেশনের বিকল্প নেই। যারা ডিজিটালাইজেশনে বাধা দিচ্ছেন, প্রয়োজনে তাদের শাস্তির আওতায় আনা হবে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর সহায়তা দিয়ে বিশ্ব বাজারে টিকে থাকা যাবে না। রপ্তানি বহুমূখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে হবে। এলডিসি উত্তোরণের পর শুল্ক রাজস্ব আয় কমে যাবে ।
ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অতিরিক্ত সচিব (এসডিজি অ্যাফেয়ার্স, প্রধানমন্ত্রীর কার্যালয়) মোহাম্মদ মনিরুল ইসলাম। এলডিসি গ্রাজুয়েশন ও এসডিজি অর্জন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ড. রিয়াজুল বাশার সিদ্দিক। কর্মশালার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে