হেভিওয়েটদের নাম নেই নতুন মন্ত্রিসভায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এবারের মন্ত্রী সভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান। ওই তালিকায় দেখা যায়, মন্ত্রী সভায় নতুন মুখ ১৪ জন। পূর্ণমন্ত্রী ৭ জন ও প্রতিমন্ত্রী ৭ জন। মন্ত্রী হিসেবে একেবারে নতুন মুখ ৭ জন। আগে মন্ত্রী ছিলেন এবার নতুন করে যুক্ত হয়েছেন ৪ জন। ২ জন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী ছিলেন বিগত দিনের সরকারে। প্রতিমন্ত্রী হিসেবে একেবারে নতুন মুখ ৭ জন। বিদায়ী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের নাম নেই। ১৪ মন্ত্রী ও ১২ প্রতিমন্ত্রী বাদ পড়েছেন নতুন মন্ত্রীসভা থেকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বাদ পড়েছেন। তিনি সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা আ হ ম মুস্তাফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদূর উ শৈ সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বাদ পড়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্য থেকে বাদ পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ত্রাণ ও দুযোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বেসামরিক বিমান ও পযটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে