নির্বাচনী সহিংসতা-নাশকতার ঘটনায় অর্ধশতাধিক গ্রেপ্তার

বাসস
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সারাদেশে গত ৭২ ঘণ্টায় সহিংসতা ও নাশকতার ঘটনায় একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশকিছু সংর্ঘষের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে  সুনির্দিষ্ট মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা সেই তথ্য র‌্যাবকে দিয়েছেন। যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে র‌্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্যে এমন কিছু রয়েছে যারা সহিংসতা বা নাশকতা করতে পারে তাদের বিষয়ে কাজ করছি। এসব ব্যক্তিকে নির্বাচনের আগে যদি পাওয়া যায় তাদেরও আইনের আওতায় আনা হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৪ দিন আগে