‘অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করলে মানুষের ভাগ্য উন্নয়ন হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, সেভাবেই সকল কর্মকর্তা-কর্মচারী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সালমান এফ রহমানকে সংবর্ধনা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সালমান এফ রহমান সবার পারস্পারিক সহযোগিতা ও প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়িত হবে বলে আশা ব্যক্ত করেন।

তিনি জানান, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শিল্পক্ষেত্রের অব্যাহত উন্নতি নিশ্চিতকল্পে সরকার বদ্ধপরিকর।

এ সময় উপদেষ্টা সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তিনটি প্রতিনিধি দল।

এ ছাড়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে