দল বা প্রার্থী নয়, অপরাধ বুঝে ব্যবস্থা নেবে কমিশন: ইসি রাশেদা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তার অপরাধ বুঝেই ব্যবস্থা নেবে কমিশন। আমাদের কাছে সব প্রার্থী সমান।

শুক্রবার দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

মতবিনিময় সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। বেশির ভাগ স্বতন্ত্র ও অন্যদলের প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ তুলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।

তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কারণেই আমরা প্রত্যেকটি জেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে একই পদক্ষেপ ছোট অভিযোগে নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রার্থীদের কোনো চিন্তার কারণ নেই।

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপমহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে