শিক্ষা মানুষের সকল সুযোগের দুয়ার উন্মোচন করে : গণপূর্তমন্ত্রী

বাসস
গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শিক্ষা মানুষের সকল সুযোগের দুয়ার উন্মোচন করে, মানুষের অন্তর বিকশিত করে ও প্রতিষ্ঠা লাভের ভিত্তি তৈরি করে।

তিনি আজ শনিবার জেলার সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শিশু মেলার উদ্বোধন ও শিশু মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোক্তাদির চৌধুরী বলেন, শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করেছেন। তিনি বিপুল সংখ্যক স্কুল কলেজ জাতীয়করণ ও এমপিও ভুক্ত করেছেন। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে দেশ ও জাতি এসব সুদূরপ্রসারী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে।

তিনি বলেন, প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্বার কবি হিসেবে পরিচিত বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে