নাশকতার অভিযোগে র‍্যাবের হাতে আরও গ্রেপ্তার ৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নাশকতার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ২৮ অক্টোবর সহিংসতা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে এখন পর্যন্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ৮৯০ জন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর এবং পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর ঢাকার পল্লবী থেকে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আদম আলী সরকার এবং চট্টগ্রামের কোতোয়ালি থেকে চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ দেশের বিভিন্ন স্থান থেকে সর্বমোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার বিএনপির হরতালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় র‍্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে