ইজতেমায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব ডিজি

গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে দিকে র‌্যাব সতর্ক দৃষ্টি রাখছে। র‌্যাব সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির কর্মকাণ্ড তীক্ষ্ণভাবে নজরে আছে। তাঁদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে।

যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, কামার পাড়া, উত্তরার নর্থ টাওয়ার মীরের বাজারসহ সংশ্লিষ্ট সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তুরাগ নদীতে র‌্যাবের টহল, আকাশ পথে হেলিকপ্টার টহলসহ র‌্যাব স্থলে-জলে ও আকাশপথ নিরাপদ রাখতে র‌্যাব কাজ করছে।

টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ২ থেকে ৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে