আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে অশ্রুসজল প্রধানমন্ত্রী

বাসস

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ রবিবার বিকেলে আহত পুলিশদের সাথে কিছু সময় কাটিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

গুরুতর আহত পুলিশদের অবস্থা দেখার পরে এবং তাণ্ডবের সময় তাদের উপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

পরিদর্শনকালে তিনি তাঁর অশ্রু সংবরণ করতে পারেননি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ সূত্র জানিয়েছে, দেশব্যাপী সহিংসতার সময় হামলার শিকার ৩৯ জন পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশব্যাপী তাণ্ডবে তিনজন পুলিশ নিহত এবং ১১৩১ জন আহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যরা হলেন- পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক মো. মুক্তাদির ও নায়েক মো. গিয়াসউদ্দিন। পরে পধানমন্ত্রী রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহতদের দেখতে যান। এ সময় প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি ক্ষতিগ্রস্থদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বিএসএমএমইউর উপাচার্য প্রফেসর ড. দীন মো. নুরুল হক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জেনারেল ডা. মো. রেজাউর রহমান আহতদের চিকিৎসার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

২ দিন আগে

যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারেক রহমান

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।

২ দিন আগে