ডেস্ক, রাজনীতি ডটকম

সর্বজনীন পেনশন স্কিমে ঢোকার জন্য আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৭ জুলাই) সকালে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের সর্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে জীবনের একটা নিশ্চয়তা পাবে। বৃদ্ধ বয়সে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ছেলের ঘাড়ে বোঝা হতে হবে না, মেয়ের ঘাড়েও বোঝা হতে হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা।
তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম, এটা আমরা সবার জন্য দিয়েছি। এটি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারে এটি ছিল। শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা পেনশন পান, বাকিরা বঞ্চিত থাকেন। কেউ যাতে বঞ্চিত না থাকেন, সেজন্য স্তরভেদে সর্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে।
উপস্থিত যুব মহিলা লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যুব মহিলা লীগের মেয়েরা প্রত্যেকে কিন্তু এ সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের ভবিষ্যতের জন্য। যখন বয়স হয়ে যাবে, কর্মক্ষম থাকবে না, তখন একটা নিশ্চিত অর্থপ্রাপ্তির সুযোগ আছে।
শেখ হাসিনা বলেন, যারা নিম্নস্তরের, তাদের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করে, তারা যদি পাঁচশ টাকা রাখে, তাহলে সরকারের পক্ষ থেকে আরও পাঁচশ টাকা দেওয়া হবে, তারাও যেন ভালোভাবে পেনশন পায়, আজীবন পাবে।
এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজী, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে