সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী

বাসস
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কখনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, তবে ভুয়া খবর ছড়ানোর প্রতিরোধের লক্ষ্যে আরও আইন প্রণয়ন করবে।

আজ রোববার সংসদে জাতীয় পার্টির সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনমন্ত্রী বলেন, ‘গুজব বা ভুয়া তথ্য বন্ধ করার লক্ষ্যে সরকারের আরও কিছু আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তবে যেভাবেই হোক সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না’।

আইনমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং ভুয়া খবর থেকে সৃষ্ট বিভ্রান্তি রোধ করার লক্ষ্যে সরকারের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনসহ আরও কিছু আইন রয়েছে।

মন্ত্রী বলেন, ‘বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করতে হবে।’

অনলাইন পোর্টালটিকে নিবন্ধনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার সারাদেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে।

৩১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রায় ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৬৮টি অনলাইন নিউজপোর্টালকে দৈনিক সংবাদপত্রের নিবন্ধন সনদ প্রদান করেছে।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন, আরও অনলাইনকেও পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে।

একই সময়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজ পোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্র অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে