প্রতিবেদক, রাজনীতি ডটকম

সম্প্রতি ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি । বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন রিসেট বোতাম চাপানোর কথা বলেছিলেন, তখন তিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন সূচনা করতে চেয়েছিলেন, যা বাংলাদেশের সমস্ত মূল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি। ভয়েস অব আমেরিকার সঙ্গে অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনি যখন রিসেট বোতামটি টিপেন, তখন আপনি নতুন করে সব সফ্টওয়্যার শুরু করবেন। এটি হার্ডওয়্যার পরিবর্তন করে না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার তৈরি করে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতাযুদ্ধ।’
অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন, যা বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারণা শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন, জানায় প্রেস উইং।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
৩ দিন আগে