ডিসেম্বরে দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ৭টি আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গত ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় দিনে গড়ে ৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ছাড়া এ সময়ের সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে রংপুরে। এসব ঘটনায় ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

বুধবার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, গত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। নভেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছে।

আরও জানানো হয়, ডিসেম্বর মাসে সারাদেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ২৬টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ৯টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।

এ সময় শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এ ছাড়া ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৪ দিন আগে