সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে বন্ধ থাকবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময় জানাল সরকার। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নতুন সময়সীমা কার্যকর থাকবে। তবে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল জ্বালানি বিভাগ।

নতুন নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি চলছে। এই সংকট নিরসনের লক্ষ্যে দ্বিতীয় রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলোর বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে