বাসস

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশের জনগণের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলির সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।
এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন্নে পিগনানি ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা খাদ্য অপচয় কমাতে পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। এক্ষেত্রে সুইজারল্যান্ড সরকার সহযোগিতা প্রদান করতে পারে।
বৈঠকে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণা জোরদার ও প্রযুক্তি বিনিময় প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। কৃষিখাতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ এবং বাংলাদেশ থেকে আম, শাকসবজি, চা, পেয়ারা প্রভৃতি নেয়ার জন্য সুইস রাষ্ট্রদূতকে অনুরোধ করেন মন্ত্রী। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বাংলাদেশে ‘শস্য বীমা’ চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
২ দিন আগে