'ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এখনো হয়নি'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, 'আগে বুঝতে হবে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা সম্মত হয়েছি কি না, আমরা এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা প্রস্তাবটি পরীক্ষা করছি।'

এর আগে গতকাল সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন যে, শিগগির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেছিলেন, 'এটা খুব বড় সিদ্ধান্ত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।'

আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'ভলকার তুর্ক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের লিখিত চিঠি দেয়নি। তবে আলোচনা হয়েছে।'

'আমরা বাংলাদেশে এমন একটি অফিসের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছি,' বলেন তিনি।

যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'আগামী ৭ নভেম্বর তিনি সেখানে যাবেন এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে যতটুকু সহায়তা করা দরকার, সরকার তা করবে।'

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement