যুদ্ধাপরাধীদের চিরতরে নির্মূল করতে হবে: তাপস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে মেয়র শেখ ফজলে নূর তাপসের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধী রাজাকার, আল-বদর, আল-শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দীর্ঘ ৪০ বছর পরে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন এবং সেই কার্যক্রম এখনো চলমান আছে। অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং এখনো অনেকের বিচার কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যয় থাকবে- বাংলাদেশ থেকে সকল যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর, আল-শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদের যেন চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করা হয়।’

‘বাংলাদেশকে মেধাশূন্য করতে মুক্তিযুদ্ধের বিজয়লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতের কাছে, তখনই সেই যুদ্ধাপরাধীরা পাকিস্তানের চক্রের সঙ্গে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে।’

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় একাত্তরের ১৪ ডিসেম্বরে সব শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে ব্যারিস্টার শেখ তাপস পরিষদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে