প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে। সেইসঙ্গে কেউ যদি নির্বাচন বানচাল করতে চান তাহলে র্যাব কঠোর হস্তে তা দমন করা হবে।
মঙ্গলবার বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র্যাব-১৪ কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে র্যাব ডিজি এসব কথা বলেন।
র্যাবপ্রধান বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। এর কোনো বিকল্প নেই। এরইমধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন প্রচারণা শুরু হয়েছে। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।’
চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে খুরশীদ হোসেন বলেন, ২৮ অক্টোবরের পর থেকে রেলসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। বাসে আগুন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং রেললাইন কেটে ফেলা হচ্ছে। র্যাব সাদা পোশাকে এসব কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পোশাক পরেও কাজ করছে।
তিনি বলেন, এদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। আজ অথবা কাল তারা আইনের হাতে ধরা পড়বে।
এরআগে র্যাব-১৪ কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল আকারের কেক কেটে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন ডিজি এম খুরশীদ হোসেন।
এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, র্যাব-১৪ এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে