তদন্তে ৫০ বছর লাগার কথাটি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন আইনমন্ত্রী

বাসস
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে ‘৫০ বছর লাগা’ নিয়ে তার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে। আইনমন্ত্রীর ভাষ্য- গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আসলে সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।

শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরতে সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি অপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে- কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’

এ রকম বিলম্বে অন্য কোন মামলার তদন্তের নজির আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে।

তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামীদেরকে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে- ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।

এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সোয়া দশটায় আখাউড়া ট্রেন ষ্টেশনে পৌঁছেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় গেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে