নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো পাঁচজন উপদেষ্টা। আগামীকাল বঙ্গভবনে এই নতুন উপদেষ্টাদের শপথ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জে. জাহাঙ্গীর আলম। তবে আরো একজন কে হবে তা নিয়ে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার আরও ৫ জন দায়িত্ব নিতে যাচ্ছেন।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহণ পুল থেকে ৫টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ১১ আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে